শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

মাধবপুরে স্কুল ছাত্রকে কুপিয়ে রক্তাক্ত জখম

  • আপডেট টাইম শুক্রবার, ২১ জুলাই, ২০১৭
  • ৪৬৭ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে স্কুলছাত্রকে কুপিয়ে রক্তাক্ত করেছে প্রতিপক্ষের লোকজন। আহত এই স্কুলছাত্র হলেন-উপজেলার মৌজপুর গ্রামের ফুল মিয়ার ছেলে আরকে উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র আজিজুল ইসলাম। গতকাল সকালে স্কুলে যাওয়ার সময় পথিমধ্যে এ ঘটনাটি ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রামের একটি পক্ষের সাথে আহত আজিজুল ইসলামের পরিবারের বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল স্কুলে যাওয়ার সময় পথিমধ্যে প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে তাকে উদ্ধার করে মাধবপুর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে স্কুল ছাত্রের মামা মফিজুল ইসলাম বাদী হয়ে মাধবপুর থানায় মৌজপুর গ্রামের বিল্লাল (১৯), রমজান (১৮) ও সুজনকে আসামী করে লিখিত অভিযোগ দিয়েছেন। মাধবপুর থানার সহকারী-উপপরিদর্শক ডিউটি অফিসার হেমায়েত হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com