বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

আজ জালাল স্টেডিয়ামে মডার্ণ ও গ্রীণ’র ফাইনাল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৪৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির ব্যবস্থাপনায় ও মাধবপুরের সাহা ব্রাদার্সের পৃষ্টপোষকতায় অনুষ্ঠিতব্য জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনালে উন্নীত হয়েছে বর্তমান টি-টুয়েন্টি চ্যাম্পিয়ন মডার্ণ ক্লাব ও গ্রীণ স্পোর্টিং ক্লাব। জালাল স্টেডিয়ামে গতকাল ১ম সেমিফাইনালে মডার্ণ ১৪ রানে উত্তরণ সংসদকে এবং গ্রীণ স্পোর্টিং ক্লাব ২ উইকেটে শাপলা সংসদকে পরাজিত করে। গতকাল সকালে ১ম খেলায় টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করতে নেমে মডার্ণ ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাকিব ৪২. সাইদুর ২১ ও মাইকেল অপরাজিত ১৪ রান সংগ্রহ করে। উত্তরণের তৌফিক ২৪ রানে ৩টি, রিন্টু ১৬ রানে ও ফয়সল ২৯ রানে ২টি করে উইকেট লাভ করে। জবাবে উত্তরণ সংসদ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করে। দলের পক্ষে এপু ৩৩, আশিক ২৩ ও সামির ১৫ রান সংগ্রহ করে। মডার্ণের জসিম ১৮ রানে ২টি উইকেট লাভ করে।
২য় খেলায় টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করতে নেমে শাপলা সংসদ নির্ধারিত ২০ ওভারে ৮৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাজিব ৪৫ রান সংগ্রহ করে। গ্রীণের সেবক ৩টি, হাসান ও লিটন ২টি করে উইকেট লাভ করে। জবাবে গ্রীণ স্পোর্টিং ক্লাব ১৭.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছায়। দলের পক্ষে শুভ ৩২, তানিল ২১ ও আল-আমিন ১৪ রান সংগ্রহ করে। শাপলার রাহিন ৫টি ও তন্ময় ২টি উইকেট লাভ করে।
আজ সকাল ১০টায় জালাল স্টেডিয়ামে মডার্ণ ও গ্রীণ স্পোর্টিং ক্লাব ফাইনালে মুখোমুখি হবে। খেলা শেষে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করবেন জেলা প্রশাসক জয়নাল আবেদীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com