শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মৌলভীবাজার এসোসিয়েশন মিড এন্ড ওয়েস্ট গামগার্ন ইউকে’র নতুন কমিটি গঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৪৭৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দীর্ঘ এক বছর অক্লান্ত পরিশ্রম ও সফল প্রচেষ্টার ফলে আর্তমানবতার সেবায় ও কমিউনিটির উন্নয়নে ইউনিটি এডুকেশন ও ওয়েলফেয়ার এর মানসে মৌলভীবাজার এসোসিয়েশন মিড এন্ড ওয়েস্ট গামগার্ন ইউকে’র কমিটি গঠিত হয়েছে। অতি সম্প্রতি সোয়ানসীর কমিউনিটি সেন্টারে বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে আনুষ্ঠানিকভাবে এ কমিটি গঠন করা হয়। মৌলভীবাজার এসোসিয়েশনের উপদেষ্টা চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আছিয়াদ আলীর সভাপতিত্বে এবং সংগঠনের অন্যতম উপদেষ্টা মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব খালিক মিয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়েলস বিসিএর প্রেসিডেন্ট ও সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফ কয়সর, মৌলভীবাজার সাপ্তাহিক মৌমাছি কন্ঠের সম্পাদক মন্ডলীর সভাপতি মনসুর আহমদ মকিস, উপদেষ্টা মো: রকিব মিয়া, উপদেষ্টা মো: ছালিক উদ্দিন, উপদেষ্টা আহমেদ রহমান পারভেজ, বিসি-এর সেক্রেটারি আহমেদ আলী, শাহজাহান খান, কামরুল হাসান এলিন, আব্দুর রহিম, আনসার মিয়া, খন্দকার আব্দুল ওয়াহিদ সরওয়ার, নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল কাদির, সেক্রেটারী আব্দুল কাইয়ুম চৌধুরী, ট্রেজারার মো: সমসু মিয়া ও শফিক মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে সোয়ানসীর বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদিরকে চেয়ারম্যান, কমিউনিটি সংগঠক আব্দুল কাইয়ুম চৌধুরীকে সেক্রেটারী ও ব্রিজেন্ডের বিশিষ্ট ব্যবসায়ী মো: সমসু মিয়াকে ট্রেজারার নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট মৌলভীবাজার এসোসিয়েশন মিড এন্ড ওয়েস্ট গামগার্ন ইউকে’র নতুন কমিটি গঠন করা হয়। অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হচ্ছেন-ভাইস চেয়ারম্যান সৈয়দ ফয়েজ আহমদ, আব্দুর রহমান মনা, মিসপাক মিয়া ও শফিক মিয়া, জয়েন্ট সেক্রেটারি মো. শাহজাহান খান ও খন্দকার আব্দুল ওয়াহিদ সরওয়ার, জয়েন্ট ট্রেজারার মো. আনসার মিয়া, শাহজাহান মোহাম্মদ, অর্গানাইজিং সেক্রেটারি সিদ্দিকুর রহমান তরফদার, পাবলিসিটি সেক্রেটারি সুহেল আহমদ, অফিস সেক্রেটারি কামাল উদ্দিন, এডুকেশন এন্ড কালচারাল সেক্রেটারি সৈয়দ আব্দুল ওয়াহাব, ইন্টারন্যাশনাল সেক্রেটারী আংগুর আমিন শাহ, নির্বাহী সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন, আব্দুর রহিম, মোনায়েম খান ও মাহতাব মিয়া।নবনির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান দৈনিক মৌলভীবাজার ডট কম-এর সম্পাদক ও গ্রেটার সিলেট কাউন্সিলের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মনসুর আহমদ মকিস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com