বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

রশিদপুরে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭
  • ৬৬৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের রশিদপুর গ্রামের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। প্রচন্ড ঝরে ও বৃষ্টির কারণে রশিদপুর গ্রামের ১৫টিরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্র¯ পরিবারের মাঝে জরুরী ভিত্তিতে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যানের সহযোগিতায় ১০কেজি করে চাল বিতরণ করেন। তাছাড়া হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ১হাজার টাকা করে ব্যক্তি অনুদান প্রদান করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে ঘরবাড়ী স্থায়ী নির্মানের আশ্বাস ও সান্তনা দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আলাউর রহমান সাহেদ, ভাদেশ্বর ইউনিউনের চেয়ারম্যান কামরুজ্জামান বশির, উপজেলা নির্বাহী কর্মকর্তা জসিম উদ্দিন, মিরপুর মেম্বার শামীম আহমেদ, জেলা পরিষদের সিএ মোঃ রিমন সরকারসহ রশিদপুর গ্রামের মুরুব্বিয়াণগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com