সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে হবিগঞ্জের যুবলীগ নেতা শাহজাহানের শুভেচ্ছা বিনিময়

  • আপডেট টাইম রবিবার, ১৮ জুন, ২০১৭
  • ৯১১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন হবিগঞ্জের কৃতি সন্তান যুক্তরাজ্যে বসবাসরত যুবলীগ নেতা শাহজাহান কবির। গত সপ্তাহে সুইডেন সফরকালে লন্ডনে প্রধানমন্ত্রী হোটেল স্টর্ক পার্ক এ এক দিনের যাত্রা বিরতি কালে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শাহজাহান কবির তাঁর সাথে কুশলাদি বিনিময় করেন। এ সময় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী শেখ রেহানা কন্যা সদ্য নির্বাচিত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী, এমপি রুশনারা আলী, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন। যুক্তরাজ্যস্থ বৃন্দাবন সরকারী কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক শাহজাহান কবির এসময় বাংলাদেশের বিস্ময়কর উন্নতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুয়সী প্রশসংসা করেন। তিনি আওয়ামী লীগের শাসনামলে হবিগঞ্জের ব্যাপক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। এসময় শাহজাহান কবির আওয়ামী লীগের ঘাটি হিসেবে পরিচিত হবিগঞ্জ জেলা থেকে কাউকে মন্ত্রীসভায় স্থান দিলে জেলার উন্নয়ন ও দল আরো সংগঠিত হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com