শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

পরিকল্পনার মাধ্যমে সরকার দেশের উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ১৭ জুন, ২০১৭
  • ৫২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির বলেছেন, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সরকার দেশের উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে। ফলে দেশ আজ নিম্ন মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। অচিরেই মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে বাংলাদেশ। গতকাল লাখাই উপজেলা আওয়ামী লীগের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, এ বছর আগাম বন্যায় হবিগঞ্জ-লাখাইবাসীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ক্ষতির পূরণে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা তৈরী করে ইতোমধ্যে কয়েক দফায় সহায়তা প্রদান করা হয়েছে। আগামীতে তাদের বিভিন্নভাবে সহায়তা দিবে সরকার।
ইউপি চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনুর সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, জেলা পরিষদ সদস্য মুর্শেদ কামাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম ও নুরুজ্জামান মোল্লা, উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক এমএ মতিন মাস্টার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাই কামাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী ফরহাদ, এডঃ মাহফুজ মিয়া, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই, ইউপি চেয়ারম্যান এনামুল হক মামুন, সাধারণ সম্পাদক ইকরামূল মজিদ চৌধুরী শাকিল, মোল্লা মোঃ আলমগীর, সাবেক জেলা ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম আলম, হাফিজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি এডভোকেট খোকন গোপ। অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন এমপি আবু জাহির পুত্র ইফাত জামিল। এছাড়াও লাখাই উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com