বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫ শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে এমপি সৈয়দ ফয়সল ॥ কাউকে মিথ্যা মামলায় হয়রানি করা হবে না তবে কেউ অন্যায় করলে কঠোর হাতে দমন করা হবে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের প্রস্তুতি কাজ পরিদর্শন করেছেন পৌরসভার প্রশাসক দরিদ্রদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে আলহাজ্ব গোলাম আহমদ ফাউন্ডেশন আবারো আলোচনায় কিশোর গ্যাং শহরে বিভিন্ন অফিস এলাকায় উৎপাত শায়েস্তাগঞ্জে চাঁদাবাজির ঘটনায় মামলা ॥ দুই যুবক কারাগারে নবীগঞ্জে তালুকদার ফাউন্ডেশনের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক

নবীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সার্কেল এএসপির মতবিনিময়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭
  • ৪৭৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নবীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবীগঞ্জ-বাহুবলের সার্কেল এ.এস.পি রাসেলুর রহমান। মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের সাথে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। গতকাল বুধবার বিকেলে শহরের হোটেল আরজুতে প্রেসক্লাব সভাপতি এম এ আহমদ আজাদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সলিল বরন দাশে পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ-বাহুবলের সার্কেল এ এস পি রাসেলুর রহমান। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- দৈনিক বিবিয়ানার সম্পাদক ও প্রকাশক ফখরুল ইসলাম চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী, সাবেক সভাপতি এটিএম সালাম, বর্তমান সহ সভাপতি মোঃ সরওয়ার শিকদার, এম এ মুহিত, যুগ্ম সাধারন সম্পাদক মতিউর রহমান মুন্না, সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, সাবেক সাধারন সম্পাদক রাকিল হোসেন, বর্তমান অর্থ সম্পাদক আকিকুর রহমান সেলিম, অফিস সম্পাদক এটিএম জাকিরুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুলতান মাহমুদ, সদস্য শেখ মোঃ শামছুল ইসলাম, দৈনিক বিবিয়ানার বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম, মোঃ শওকত আলী, মিজানুর রহমান সুহেল, সংবাদ পত্র এজেন্ট মোশাহীদ আলী ও মিয়াধন মিয়া, কাউন্সিলর জায়েদ চৌধুরী। পুলিশ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানার এস আই শামছুল ইসলাম, ডিএসবির এস আই আব্দুল বারী, এ এস আই আক্তারুজ্জামান প্রমুখ। মতবিনিময় সভায় সার্কেল এ এস পি রাসেলুর রহমান বলেন-পুলিশ এবং সাংবাদিক একে অপরের বন্ধুসুলভ মনোভাব নিয়ে কাজ করলে সমাজের অপরাধ দূর্নীতি নির্মূল করা সম্ভব হবে। এসময় তিনি আইনশৃঙ্খলা উন্নয়নের নবীগঞ্জের সাংবাদিকদের সার্বিক সহযোগীতা কামনা করেন তিনি।
এদিকে, বিকেলে নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে দৈনিক সংগ্রামের প্রতিনিধি শওকত আলী ও দৈনিক হবিগঞ্জের জননীর প্রতিনিধি মিজানুর রহমান সুহেলকে নতুন সাধারন সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com