বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

আজমিরীগঞ্জে শিশু অপহরণ মামলার প্রধান আসামি আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭
  • ৬০৮ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে শিশু অপহরণ মামলার প্রধান আসামিকে আটক করেছে পুলিশ।
জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার চরবাজারের রামকৃষ্ণ মিশন রোডের বাসিন্দা মোঃ আজমান মিয়ার স্ত্রী মোছাঃ আর্জিনা বেগম বাদি হয়ে তার ছেলে মোঃ নাজমুল হাসান (১৪) কে অপহরণ করা হয়েছে মর্মে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি শিশু অপহরণ মামলা দায়ের করেন। গত ৫ মে দায়ের করা শিশু অপহরণ মামলায় একই গ্রামের বাসিন্দা মোঃ ইদ্রিছ মিয়ার পুত্র আলমাছ মিয়াসহ ৫ জনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করে। ওই মামলার প্রেক্ষিতে গতকাল সোমবার বিকাল অনুমানিক ৩টায় থানার সেকেন্ড অফিসার এসআই হুমায়ূন কবিরের নেতৃত্বে একদল পুলিশ টানবাজারের ভূঁইয়া মার্কেট এলাকা থেকে আলমাছকে আটক করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com