সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বাহুবলে সড়ক দুর্ঘটনায় ফল ব্যবসায়ী নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ৯ জুন, ২০১৭
  • ৬২১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলায় সড়ক দুর্ঘটনায় সামছু মিয়া (৩৫) নামের এক ফল ব্যবসায়ী নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে  ঢাকা-সিলেট মহাসড়কের চারগাঁও নামকস্থানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার কবিরপুর গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের সিলেটগামী একটি ট্রাকের সাথে মিরপুর গামী একটি গ্যাস চালিত সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় ফল ব্যবসায়ী গুরুতর আহত হয় । স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬ টার দিকে  মৃত্যুর  কোলে ঢলে পডেন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম উদ্দিন খন্দকার ও একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে । শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন খন্দকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন চালক পলাতক তবে চালককে আটক করার ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com