বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

জাল দলিল তৈরির অভিযোগে সেটেলমেন্ট অফিসের ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭
  • ৭২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল আমতলী সেটেলমেন্ট অফিসে ভূয়া দলিল তৈরির অভিযোগে সেটেলমেন্ট অফিসার ও পেশকারের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার শায়েস্তাগঞ্জ থানার চাঁনপুর গ্রামের মৃত হাসমত আলীর পুত্র মতলিব মিয়া বাদি হয়ে জাল দলিল ও ভূয়া নামজারির অভিযোগে চীফ জুডিসিয়াল কোর্টের বিচারক সুলেয়মানের আদালতে এ মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য জেলা দুর্নীতি দমন অফিসকে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
মামলায় সহকারি সেটেলমেন্ট অফিসার মকবুল হোসেন, পেশকার শাহ আলম ও মদনপুর গ্রামের জালিয়াত চক্রের দুই সদস্য তোরাব আলীর পুত্র নজরুল ইসলাম ও আলমগীরকে আসামী করা হয়। মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৮ মে সুরাবই মৌজায় অবস্থিত বাদির মৌরশী সম্পত্তি ভূয়া দলিল ও নামজারীর মাধ্যমে জালিয়াতচক্র হাতিয়ে নেয়। এ ছাড়াও বাদির পক্ষে সিলেট সেটেলমেন্ট অফিস থেকে তদন্ত রিপোর্ট দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com