শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

আজমিরীগঞ্জের কাকাইলছেও কলেজ ছাত্রীর আত্মহত্যা

  • আপডেট টাইম শুক্রবার, ২ জুন, ২০১৭
  • ৮০১ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ কাকাইলছেওয়ে গলায় ফাঁস দিয়ে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। আজমিরীগঞ্জ ডিগ্রী কলেজ থেকে চলতি ২০১৭ সনের এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেছে। নিহত কলেজ ছাত্রী কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার ইছাপুর গ্রামের সুদিন দাসের মেয়ে মিনতি রানী দাস। সে কাকাইলছেওয় রাজনগর গ্রামের বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন দাসের বাড়িতে থেকে লেখাপড়া করত।
এলাকার লোকজন জানান, গতকাল বৃহস্পতিবার সকাল অনুমানিক প্রায় ১১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে মিনতি ঘরের তীরের সাথে ঊড়না পেঁছিয়ে গলায় ফাঁস লাগায়। বেশ কিছুক্ষণ পর বিষয়টি পরিবারের লোকজনের নজরে আসলে তারা শোর-চিৎকার শুরু করে। এতে এলাকার লোকজন জড়ো হয়। খবর পেয়ে কাকাইলছেও নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজু আহমেদের নেতৃত্বে একদল পুলিশ দুপুর ১২টায় তাঁর লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আত্মহত্যার কারণ জানা যায়নি। এদিকে পুলিশের খাতায় মিনতি’র ঠিকানা যতীন্দ্রপুর, উপজেলা, জামালগঞ্জ ও জেলা সুনামগঞ্জ উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com