সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

মাধবপুরে ট্রেনের নিচে কাটা পড়ে দুই বন্ধু নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ মে, ২০১৭
  • ৯৫৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ট্রেনে নিচে কাটা পড়ে দুই বন্ধু নিহত হয়েছে। গতকাল সোমবার সাকালে আখাউড়া-সিলেট রেল সেকশনের মাধবপুর উপজেলার ছাতিয়াইন রেলওয়ে ষ্টেশনের অদূরে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মাদারগড়া গ্রামের হাজী আলী আকবর মাষ্টারের ছেলে পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র তানজিদ ইসলাম খান (১৪) ও তার বন্ধু একই গ্রামের ইউসুফ আলীর ছেলে রুবেল মিয়া (১৫)।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়-সোমবার ভোররাতে তানজিদ সেহরী খেয়ে তার বন্ধু রুবেল মিয়াকে নিয়ে ঘর থেকে বের হয়। নামায পড়ে আর ফিরে আসেনি। সকালে তাদের মৃত্যুর খবর আসে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির এসআই তাপস বড়–য়া লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।
নোয়াপাড়া ষ্টেশন মাষ্টার মনিরুজামান জানান, সকাল ৯টার দিকে সিলেটগামী সুরমা মেইল ট্রেনটি ষ্টেশন ত্যাগ করার পর পরই ড্রাইভার আমাকে সংবাদ দেয় ছাতিয়াইন ষ্টেশনের কাছে দুটি লাশ পড়ে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com