রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

মাধবপুরে গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২৫

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭
  • ৫৯৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামে মাঠে গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে দু’গ্র“পের দু-দফা সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২৫ জন হয়েছে। আহতদের মাধবপুর ও ব্রাহ্মনবাড়ীয়া সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষ চলাকালে বাড়ী-ঘরে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম পলাশের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ গোলাম দস্তগীর ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে বেজুড়া গ্রামের তামান্না মিয়ার ছেলে আল-আমিন গরুর ঘাস কাটতে মাঠে যায়। সেখানে একই গ্রামের জেরু মিয়ার ছেলে খোকন মিয়া ও গনি মিয়ার ছেলে সাবির রহমানসহ কয়েকজন মিলে তাকে মারধোর করে। এ খবর গ্রামের ছড়িয়ে পড়লে দু’গ্র“প সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। কিন্তু বিকাল ৫টার দিকে দু’গ্র“প আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মহিলাসহ উভয় পক্ষের ২৫ জন আহত হয়। গুরুত্বর আহত আল আমিন, বিল্লাল মিয়া, হোসাইন আহম্মদ, আবুল হোসনে, শুভ মিয়া, ফারুক মিয়া, দুলাল মিয়া, আক্তার মিয়া, জাহাঙ্গীর মিয়া, মঞ্জুর আলী, কবির মিয়া, জুনাইন মিয়া, খলিল মিয়া, মিলন মিয়া, রাশেল মিয়া, কাপ্তান মিয়া, আনোয়ারা বেগমকে মাধবপুর ও ব্রাহ্মনবাড়ীয়া সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। আদনান মিয়ার বাড়ী-ঘরসহ ৪/৫টি বাড়ী-ঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করেন।
এ ব্যাপারে থানার পরিদর্শক তদন্ত সাজেদুল ইসলাম পলাশ জানান বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com