শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক হবিগঞ্জে পর্যটন সম্ভাবনা যাচাইয়ে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য পরিদর্শন শহরে চাঁদাবাজির অভিযোগে আটক ৩ জন কারাগারে ॥ মামলা দায়ের বানিয়াচংয়ে কিশোরী সানজিদা হত্যা মামলার আসামি গ্রেপ্তার ধুলিয়াখাল থেকে সাজাপ্রাপ্ত আসামি সাহিদুর গ্রেফতার রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ ॥ হুমকির মুখে জনস্বাস্থ্য শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন

শহরে দিনে দুপুরে মালবোঝাই ট্রাক ও লরির প্রবেশ ॥ প্রধান সড়কে সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজট

  • আপডেট টাইম শনিবার, ২০ মে, ২০১৭
  • ৫৩১ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে দিনে দুপুরে মালবোঝাই ট্রাক ও লরি প্রবেশ করছে। এতে প্রধান সড়কে সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজট। আইন শৃংখলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের ভেতর মালবোঝাই ট্রাক, ট্রাক্টর ও লরি প্রবেশ করতে পারবে না। কিন্তু এ আদেশ উপেক্ষা করে কতিপয় পুলিশ দিনের বেলায় শহরে মালবোঝাই ট্রাক, ট্রাক্টর ও লরি প্রবেশের সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ফলে মালবোঝাই ট্রাক, ট্রাক্টর ও লরিগুলো প্রধান সড়কের পাশে দাড় করিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মালামাল লোড আনলোড করছে। এতে শহরে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ঘন্টার পর ঘন্টা টমটম, রিক্সা, সিএনজিসহ ছোট যানবাহনগুলোকে লাইনে দাড়িয়ে থাকতে হচ্ছে। শুক্রবার দুপুর ১২টার দিকে শহরের প্রধান সড়কের বাণিজ্যিক এলাকায় প্রবেশ করে (ঢাকা মেট্রো-ট-১১-০৯০৯) একটি তেলবাহি ট্রাক। এটি ওই এলাকায় দাড় করিয়ে মালামাল আনলোড করলে যানজট সৃষ্টি হয় যানজট।
এতে সড়কের উভয়পাশে সৃষ্টি হয় যানবাহনের দীর্ঘ লাইন। ফলে শহরবাসিকে পড়তে হয় দুর্ভোগে। খবর পেয়ে সদর থানার এসআই অরুপ কুমার চৌধুরীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকসহ ট্রাকের চালক আজিম মিয়া (২৫) কে আটক করে থানায় নিয়ে আসে। সে ঢাকা জেলার গাবতলী আমিন বাজার চাঁনপুর গ্রামের আব্দুল আজিজের পুত্র।
রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখাকালে সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মানিকুল ইসলাম জানান, ওই এলাকায় শরীফ ষ্টোরে দীর্ঘদিন ধরে রাস্তার পাশে দিনে দুপুরে ট্রাক দাড় করিয়ে রেখে মাল লোড আনলোড করানো হয়। গতকালও একই ঘটনা ঘটলে সড়কের উভয়পাশে যানজট সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দারা থানায় অভিযোগ দিলে পুলিশ চালকসহ মালবোঝাই ট্রাক আটক করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com