সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জের রমা রায় বিশেষ “গরবিনী মা” সম্মাননা পেলেন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭
  • ৯২৪ বা পড়া হয়েছে

নবীঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার তামাশপুর (হালিতলা) গ্রামের রমা রায়কে “গরবিনী মা” হিসাবে সম্মাননা, ক্রেষ্ট, মেডেল, সনদ ও উপহার প্রদান করে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল (সাবেক আয়েশা মেডিকেল কলেজ হাসপাতাল)। গত ১৪ মে রবিবার বিশ্ব মা দিবসে ঢাকাস্থ মহাখালী রাওয়া কনভেনশন সেন্টারের মিলানায়তনে এক জাকজমকপূর্ন অনুষ্টানে যাদের সন্তানকে নিয়ে দেশ ও জাতি গর্ব করতে পারে দেশের বিভিন্ন জেলার এমন ১০ জন মাকে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সম্মাননা প্রাপ্ত গর্বিত মা রমা রায় ৩ পুত্র ও ২ কন্যা সন্তানের জননী। তাঁর ১ম পুত্র কৃষ্ণপদ রায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) হিসাবে সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করছেন। ২য় পুত্র বিষ্ণুপদ রায় এ এইচ খান এন্ড কোং এর ব্যবস্থাপক হিসাবে কর্মরত, ৩য় পুত্র পিন্টু রায় সিটি ব্যাংক লিঃ সিলেট বন্দর বাজার শাখায় কর্মরত। কন্যা রতœা রায় সহকারী শিক্ষিকা ও অর্পনা রায় গৃহিনী।  উল্লেখ্য সিলেট মহালয়া উদযাপন পরিষদ গত মহালয়া অনুষ্টানে রমা রায়কে হবিগঞ্জ জেলায় রতœগর্ভা মা হিসাবে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com