সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

লস্করপুরে মেম্বারকে কুপিয়ে ক্ষতবিক্ষত ॥ যুবক আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ মে, ২০১৭
  • ৬৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের আদ্যপাশা গ্রামে শিশুদের ঝগড়া নিয়ে দুই দলের সংঘর্ষে আওয়ামী লীগ নেতা ও মেম্বারসহ ১০ জন আহত হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে।

SAMSUNG CAMERA PICTURES

গতকাল সোমবার দুপুরে এ সংঘর্ষ হয়। আহতরা জানান, ওই গ্রামের খালেক মিয়ার পুত্র রুবেল মিয়ার সাথে তাজ উদ্দিনের পুত্র রাসেল মিয়ার ঝগড়া হয়। এর জের ধরে দুই পক্ষের অভিভাবকের মাঝে বাকবিতন্ডা হয়। এ সময় লস্করপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সিদ্দিক আলী (৫৫) বিষয়টি সমাধানের জন্য গেলে রুবেল মিয়ার সাথে সিদ্দিক আলীর মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সিদ্দিক আলী (৫৫), রাসেল (২৫), ইমান আলী (৩০), মমিনা খাতুন (৭০), রুবেল (২৫) আহত হয়। তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে পুলিশ আব্দুল খালেকের পুত্র রুবেল মিয়া (২৫) কে আটক করে। এ ব্যাপারে ওসি ইয়াছিনুল হক জানান, খবর পেয়ে পুলিশ একজনকে আটক করেছে। অপর দাঙ্গাবাজরা পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com