সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ মে, ২০১৭
  • ৫৮৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বিকেলে ইয়াবা ট্যাবলেটসহ ছাবির মিয়া (২৪) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। ধৃত ছাবির উপজেলার সদর ইউনিয়নের বড় আলীপুর গ্রামের মৃত ছমরু মিয়ার ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, ওই গ্রামের ছাবির মিয়া দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট সেবন ও বিক্রি করে আসছে। গতকাল সোমবার বিকেলে স্থানীয় রসুলগঞ্জ বাজারে মিনাজ মিয়ার দোকানে ইয়াবা বিক্রির জন্য অবস্থান করে। গোপন সংবাদে এ খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশের এসআই সুজিত চক্রবত্তীর নেতৃত্বে একদল পুলিশ রসুলগঞ্জ বাজারের উল্লেখিত দোকান থেকে ছাবির মিয়াকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে ১৯ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরে তাকে থানায় নিয়ে আসা হয় এবং তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com