রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে অসহায় মহিলাকে চিকিৎসার জন্য যুব সমাজের আর্থিক সহায়তা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ মে, ২০১৭
  • ৬৮৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার ছালামতপুর গ্রামের মৃত তাউছ মিয়ার অসুস্থ বিধবা স্ত্রী ফাতেহা বেগমকে তার সুচিকিৎসার জন্য স্থানীয় যুবকদের সংগ্রহকৃত আর্থিক অনুদান তোলে দিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম। গতকাল সোমবার বিকেলে ছালামতপুর বাসষ্ট্যান্ড এলাকায় অনুষ্ঠানে এ অর্থ প্রদান করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ সামছুল ইসলাম, খোকন মিয়া, আব্দুল হামিদ, সাংবাদিক রাসেল রহমান প্রমূখ। উল্লেখ্য, অসহায় ফাতেহা বেগম দীর্ঘদিন ধরে চোখের নানা সমস্যা নিয়ে ভোগছিলেন। আর্থিক অভাবে সুচিকিৎসা না করাতে পেরে জটিল হয়ে উঠে। খবর পেয়ে ওই এলাকার কলেজ ছাত্র সাংবাদিক রাসেল রহমান অসহায় মহিলার আকুতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে আর্থিক সহযোগিতা জানান। এতে তার বন্ধুরা সহযোগিতা করে। ওই সহযোগিতার অর্থ গতকাল সোমবার অনুষ্ঠানের মাধ্যমে মহিলার হাতে তুলে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com