বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ছোট ভাইকে হত্যার করে কবরে রেখে নিজেও আত্মহত্যার পরিকল্পনা করে বড় ভাই ॥ ঠাই হলো কারাগারে

  • আপডেট টাইম সোমবার, ১৫ মে, ২০১৭
  • ৭৩১ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী/মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বাড়ির ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইকে হত্যা করে দাফন করার জন্য আগেই কবর খনন করে রেখেছেন বড় ভাই। তাও আবার একটি নয় দু’টি কবর। এ ঘটনায় দুই ভাইকেই আটক করেছে পুলিশ। এনিয়ে এলাকায় তোলপাড় চলছে। যিনি কবর খনন করেছেন সেই বড় ভাই হলেন নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামের মৃত উকিল উল্লার ছেলে আব্দুস সালাম। যাকে দাফন করার জন্য কবর খনন করা হয়েছে সেই ছোট ভাইয়ের নাম ফারুক।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্ব তিমিরপুর গ্রামের আব্দুস সালাম ও ফারুকের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির ভাগবাটোয়ার নিয়ে ঝগড়া বিবাদ চলে আসছিল। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে একাধিকবার হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। একাধিকবার সামাজিক বিচার সালিশ হলেও কোন সুরাহা হয়নি। অনেক সময় সালিশ বৈঠকের উপস্থিতিতে দুই ভাই সংঘর্ষে লিপ্ত হয়ে পড়েন। গত দুই দিন ধরে দুই ভাইয়ের বিরোধ চরম আকার ধারণ করে। রাগে অভিমানে বড় ভাই আব্দুস সালাম গত শুক্রবার রাতে বাড়ির সামনে প্রথমে একটি কবর তৈরী করেন। ছোট ভাই ফারুককে হত্যা করে ওই কবরে দাফন করা হবে বলে হুমকি দেন বড় ভাই সালাম। এ অবস্থায় সালামের মা মাসুক বিবি স্থানীয় লোকজনকে বিষয়টি অবহিত করেন। স্থানীয় লোকজন সালামকে বুঝানোর চেষ্টা করেন। সালাম এতে আরো ক্ষিপ্ত হয়ে শনিবার সকালে ওই কবরের পাশে আরো একটি কবর তৈরী করেন। উদ্দেশ্য ছোট ভাইকে হত্যার কবরে রেখে অপর খবরে গিয়ে নিজেও আত্মহত্যা করবে। এতে সালামের মা আরো ভয় পেয়ে যান। গতকাল রোববার সকালে নবীগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে নবীগঞ্জ থানার এসআই মলাই মিয়া ও এএসআই আক্তারুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই সহদোর সালাম (৪২) ও ফারুক (৩৭)কে আটক করে থানায় নিয়ে আসেন। গতকালই দু’সহদোরকে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com