সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বানিয়াচঙ্গে বজ্রপাতের আঘাতে ৩ জনের মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ১৩ মে, ২০১৭
  • ৫১৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলায় বজ্রপাতের আঘাতে ৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ১জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ১১ মে বৃহস্পতিবার সকালে বানিয়াচঙ্গের হাওরে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে বানিয়াচঙ্গের হাওরে কাজ করার সময় কাগাপাশা ইউনিয়নের বাগাহাতা গ্রামের নিধু মিয়ার ছেলে মধু মিয়া (৩৫), ৮নং খাগাউড়া ইউনিয়নের মুথুরাপুর গ্রামের আব্দুল বছির এর ছেলে আনহার (১৬) এবং ৯নং পুকড়া ইউনিয়নের রামগঞ্জ গ্রামের রজব আলীর ছেলে কিম্মত আলী (৪০) বজ্রপাতের আঘাতে মারা যান। একই সময়ে বজ্রপাতের আঘাতে আহত হন ৭নং বড়ইউড়ি গ্রামের ওয়ালেদুর রহমান। স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহতাবস্থায় ওয়ালেদুর রহমানকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এ ব্যাপারে বানিয়াচং থানায় যোগাযোগ করা হলে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বজ্রপাতে নিহত হওয়ার বিষয়টি সত্যতা স্বীকার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com