সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শহরে নকল সোনা কারবারীরা সক্রিয় ॥ এক প্রতারক আটক

  • আপডেট টাইম সোমবার, ১ মে, ২০১৭
  • ৬৭৩ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে আবারো নকল সোনা কারবারীরা সক্রিয় হয়ে উঠেছে। প্রতিদিনই গ্রামগঞ্জ থেকে আসা সহজ সরল মানুষ তাদের খপ্পরে পড়ে টাকা পয়সা খোয়াচ্ছেন। পুলিশ একাধিকবার সোনা কারবারীদের গ্রেফতার করে কারাগারে প্রেরণ করলেও বন্ধ হচ্ছে না এ প্রতারণার ব্যবসা। গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জ নতুন বাস টার্মিনাল এলাকায় জনৈক মহিলার নিকট নকল সোনা বিক্রি করে টাকা হাতিয়ে নেয়ার সময় বাবুল মিয়া (৩০) নামের এক প্রতারককে আটক করে জনতা। পরে গণধোলাই দিয়ে তাকে সদর থানায় সোপর্দ করা হয়। সে মোহনপুর গ্রামের রজব হোসেনের পুত্র। এ সময় ওই চক্রের মূলহোতা ২ ডজন মামলার আসামী সাহেব আলী ওরফে ছাবু পালিয়ে যায়। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মামলা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com