সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

বন্যায় ভেসে গেল জাহাঙ্গীর হোসেনের স্বপ্ন ॥ কোটি কোটি টাকার মাছ ভাসিয়ে নিল বানের জল

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭
  • ৭১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মৎস্য খামারে কোটি টাকার উপর বিনিয়োগ করেছিলেন জাহাঙ্গীর হোসেন। জৈষ্ঠ্য মাসেই খামার থেকে কয়েক কোটি টাকা লাভ করার স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু অকাল বন্যা তাঁর স্বপ্ন ভেঙ্গে খানখান করে দিয়েছে। বানের জলে মাছ ভেসে যাওয়ায় তিনি নি:স্ব হয়ে পড়েছেন। সবকিছু হারিয়ে তিনি এখন দিশেহারা।
Sujatpur Pic (2)

Sujatpur Picবানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের পূর্ব-বাজুকা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন প্রায় ১৩ একর সরকারী জমি লীজ নেন। ওই জমির পাশে নিজের জমিসহ সব মিলিয়ে ৪শ’ বিঘা জমিতে জুবেদা-গনি এগ্রোপার্ক এন্ড ফিশারীজ নামে মৎস্য খামার স্থাপন করেন। এতে তিনি কোটি টাকার উপরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ শুরু করেন। ওই ফিশারীরর পাশেই আরো প্রায় ২৫ বিঘা জমিতে আরেকটি ফিশারী স্থাপন করেন। এই ফিশারীতে ২০ লাখ টাকার বিভিন্ন জাতের মাছ চাষ করেন তিনি। উভয় ফিশারীর মাছ জৈষ্ঠ্য মাসে বিক্রি করার কথা ছিল। তাতে প্রায় ৪ থেকে ৫ কোটি টাকা লাভ হত। কিন্তু সম্প্রতি অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে অকাল বন্যার পানি ফিশারীতে ঢুকে পরে। এতে করে সব মাছ ভাসিয়ে নিয়ে যায়। প্রাথমিকভাবে ফিশারীর চারপাড়ে জাল ও পাটিবাধ দিয়ে মাছ আটকানোর প্রাণপণ চেষ্টা করেন। এতে উপকরণ এবং শ্রমিক খরচসহ আরো প্রায় লাখ টাকা ব্যয় হয় তার। কিন্তু শেষরক্ষা হয়নি। পানির তোড়ে পাটিবাঁধ ভেঙ্গে পানি ভেতরে ঢুকে পড়ায় সব মাছ ভেসে যায়। সব হারিয়ে জাহাঙ্গীর হোসেন এখন দিশেহারা হয়ে পাগল প্রায় অবস্থা।
এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড মেম্বার ফজলুর রহমান জানান, আমাদের গ্রামের গণি মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন দক্ষিণ কোরিয়া থেকে দেশে এসে কয়েক কোটি টাকা বিনিয়োগ করে মাছের খামার গড়ে তুলেছিলেন। কিন্তু অকাল বন্যায় তার সবকিছু কেড়ে নিয়েছে।
খামার মালিক জাহাঙ্গীর হোসেন বলেন, দক্ষিণ কোরিয়া থেকে দেশে এসে কিছু করার স্বপ্ন নিয়েই খামার করেছিলাম। আমার খামারে ৪০জন শ্রমিক নিয়মিত কাজ করত। কোটি টাকার উপরে বিনিয়োগ করেছিলাম। আশা ছিল জৈষ্ঠ্য মাসে মাছ বিক্রি হলে কয়েক কোটি টাকা ইনকাম হবে। কিন্তু বন্যায় আমার সব স্বপ্নসাধ ভেঙ্গে দিয়েছে। এ ক্ষতি কিভাবে পুষিয়ে নেব তা ভেবে পাচ্ছিনা। পরিবার পরিজন নিয়ে এখন অসহায় অবস্থায় দিন কাটাচ্ছি। সরকারের কাছে আমাদের দাবী আমিসহ যারা সহায়-সম্বল হারিয়েছি তাদের দিকে একটু নজর দেয়ার জন্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com