স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আমার ভোট আমি দিবো, যাকে খুশি তাকে দিবো, এক সাথে ভোট কেন্দ্রে যাবো, নিজের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবো, এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু ফ্যাসিষ্ট আওয়ামীলীগ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, গণতন্ত্র হরণ করেছে, বাংলাদেশের ভোট উৎসব ধ্বংস করে দিয়েছে। এই অবস্থায় একটি সভ্য গণতান্ত্রিক দেশ চলতে পারে না। জুলাই গণঅভ্যূত্থানের পর দেশে গণতন্ত্রের সু-বাতাস বইতে শুরু করেছে। তিনি গতকাল মঙ্গলবার রাতে হবিগঞ্জ সদর উপজেলার পইল ও রিচি ইউনিয়নের ৪টি ভোট সেন্টার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
সভায় জি কে গউছ আরও বলেন- বিএনপি চায় জনগণের প্রতিনিধি জনগণই নির্বাচিত করুক। জনগণের ভোটের অধিকার এবং দেশের গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা করতে বিএনপি বিগত ১৭ বছর ধরে রাজপথে আন্দোলন করেছে। এখনও বিএনপি রাজপথে আছে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যš- বিএনপি রাজপথ ছাড়বে না। তিনি বলেন- এই দেশে ধর্মের ভিন্নতা থাকবে, রাজনৈতিক ভিন্নতা থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, এর মানে এই না, একটি রাজনৈতিক দল মতায় গিয়ে সকলের কন্ঠরোধ করবে, এটা বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে না। সভায় বক্তব্য রাখেন- সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সিনিয়র সহ সভাপতি আজম উদ্দিন, সাধারণ সম্পাদক শামছুল ইসলাম মতিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শামছু মিয়া, সাংগঠনিক সম্পাদক এস এম মানিক, পইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা মিয়া, সাধারণ সম্পাদক কামাল চৌধুরী প্রমুখ।