স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তৌহিদুল ইসলাম সোহেল (৩৫) কে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে সদর থানার ওসি কেএম শাহাবুদ্দিন শাহীনের নির্দেশে পুলিশ ঢাকা বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, শহরে বৈষম্য বিরোধী মামলার এজাহারভুক্ত আসামি সোহেল দীর্ঘদিন আত্মগোপনে ছিলো। ইদানিং সে কৌশলে প্রবাসে চলে যাচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঢাকার উত্তরার বিমানবন্দরের ফটক থেকে তাকে আটক করে। আজ বুধবার তাকে আদালতে প্রেরণ করা হবে।