বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

দারিদ্র মুক্ত দেশ গড়তে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ক সভা

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭
  • ৬৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত উপ-সচিব মোঃ রোকন উদ্দিন। জেলা তথ্য অফিসার মোঃ সালেহ উদ্দিন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম।
বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব মোঃ সফিউল আলম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও চ্যানেল আই প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, এএসপি (মিডিয়া) মোঃ মিজানুর রহমান, হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ সালেহ উদ্দিন জামান, বিটিভি’র প্রতিনিধি আলমগীর খান ও স্বাস্থ্য সেবা এবং শিক্ষা বিভাগ সহ নানা দপ্তরের কর্মকর্তাগণ। অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে সরকারের গৃহিত একটি বাড়ী একটি খামার প্রকল্প, আশ্রয়ন প্রকল্প, শিক্ষা সহায়তা প্রকল্প, নারীর ক্ষমতায়ন প্রকল্প, সবার জন্য বিদ্যুত, সামাজিক নিরাপত্তা কর্মসূচী সমূহ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষার মতো জনস্বার্থ সংশ্লিষ্ঠ কর্মসূচী গুলো বাস্তবায়নে সাধারন মানুষকে উদ্বুদ্ধ করার পাশাপাশি সুশীল সমাজের সহযোগিতা প্রত্যাশা করে জেলা প্রশাসন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com