রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

শায়েস্তাগঞ্জ পৌর মেয়রের উপর হামলার ঘটনায় আটক যুবককে কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭
  • ৫৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌর মেয়র ছালেক মিয়ার উপর হামলায় আটক যুবককে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে আটক যুবক নাসির উদ্দিন তালুকদার জনিকে হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করে পুলিশ। আদালত তাকে কারাগারে প্রেরণ করে আগামী রবিবার জামিন শুনানী তারিখ ধার্য্য করেন।
পৌর মেয়র ছালেক মিয়া জানান, গত বুধবার দুপুরে পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা মোঃ ফরিদ আহমেদ অলির নেতৃত্বে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর আহমেদ জুয়েল ও যুবদল নেতা নাসির উদ্দিন তালুকদার জনি তার উপর হামলা চালায়।
এ ব্যাপারে তিনি বাদি হয়ে মামলা দায়ের করেন। শায়েস্তাগঞ্জ থানা পুলিশ জনিকে আটক করে।
এদিকে সাবেক মেয়র ফরিদ আহমদ অলি জানান, তিনি এ ঘটনার সাথে জড়িত নন। ছালেক তার প্রতিদ্বন্দ্বি হওয়ায় তাকে এ মামলায় ফাঁসানো হয়েছে। এ ব্যাপারে তিনি কিছু জানেন না।
এ ব্যাপারে ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, উল্লেখিত ৩ জনকে আসামী করে মামলা করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। অপর আসামীদের ধরতে অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com