বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

ভারী বর্ষণে জনদুর্ভোগ চরমে

  • আপডেট টাইম রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭
  • ৫৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ টানা কয়েকদিনের ভারী বর্ষনে জেলাব্যাপি জনদুর্ভোগ শুরু হয়েছে। খেটে খাওয়া লোকজন চরম অবর্ণনীয় দিনযাপন করছে। কাজকর্ম করতে না পেরে তারা অতি কষ্টে দিনাতিপাত করছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও কেনাকাটায় ধস নেমেছে। বিভিন্ন শহরসহ গ্রামাঞ্চলে জলাবদ্ধাতার সৃষ্টি হয়ে অসংখ্য মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এদিকে ভারী বর্ষণে পানি বৃদ্ধি পাওয়ায় হাওরে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। নিচু এলাকার ফসল তলিয়ে যাওয়ার পর অপেক্ষাকৃত উচু এলাকায় অবশিষ্ট যে পরিমান ফসলের আশায় বুক বেধেছিলেন কৃষকরা সেই আশাও নিভে যাচ্ছে। কোন কোন এলাকায় কৃষকরা বৃষ্টি উপেক্ষা করে আধাপাকা ধান কেটে নিচ্ছেন। ভারী বর্ষন আর বন্যায় কৃষকদের মধ্যে একধরণের শুন্যতা সৃষ্টি হয়েছে। অকাল এ বন্যায় ভাটি এলাকার কৃষকরাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবহাওয়া অফিস বলছে ২৪ তারিখ পর্যন্ত বর্ষনের সম্ভবনা রয়েছে। এতে করে দুর্ভোগ আরো বাড়বে।
ভাটি এলাকার অধিকাংশ কৃষকই শুধুমাত্র বোরো ফসলের উপর নির্ভরশীল। তা-ও মহাজনদের কাছ থেকে দার-দেনা করে ফসল ফলাতে হয়। কিন্তু বন্যায় ফসলহানী ঘটায় একদিকে মাথায় মহাজনদের ঋণের বোঝা, অপরদিকে কিভাবে সংসারের খরচ মেটাবে এমন দুশ্চিন্তায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। যে বৈশাখে কৃষক পরিবারে আনন্দ থাকার কথা সেই বৈশাখে তাদের মধ্যে বুকফাটা হাহাকার শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা এ বেড়াজাল থেকে বেড়িয়ে আসতে পারবে কি-না এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সচেতন মহলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com