সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

প্রতারণার নমুনা! ॥ অন্য ব্যক্তিকে স্বামী করে পেনশনের টাকা উত্তোলন

  • আপডেট টাইম বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭
  • ৫৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রেলওয়ের এক মৃত কর্মচারীকে স্বামী দাবী করে জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরী করে পেনশনসহ আনুষাঙ্গিক সুবিধা নিচ্ছেন সাহেদা খাতুন নামে জনৈক মহিলা। এ ব্যাপারে দৌলতপুর গ্রামের ইদ্রিছ আলী জেলা দুর্নীতি দমন কর্মকর্তা বরাবরে অভিযোগ দিয়েছেন।
জালিয়াতকারী সাহেদা খাতুন শায়েস্তাগঞ্জ থানার চরহামুয়া গ্রামের আব্দুল খালেকের স্ত্রী। ওই কর্মচারীর নাম আজম শাহ। তিনি শায়েস্তাগঞ্জ থানার বাগুনিপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
অভিযোগে জানা গেছে, শায়েস্তাগঞ্জ থানার বাগুনিপাড়া গ্রামের আজম শাহ নামে জনৈক ব্যক্তি বাংলাদেশ রেলওয়েতে চাকুরিরত অবস্থায় প্রায় ২৫ বছর আগে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর শায়েস্তাগঞ্জ থানার চরহামুয়া গ্রামের আব্দুল খালেকের স্ত্রী সাহেদা খাতুন নিজেকে মৃত আজম শাহ’র স্ত্রী দাবি করে জাল কাগজপত্র তৈরী করে ওয়ারিশ বনে যান। এমনিভাবে প্রতারণার মাধ্যমে সাহেদা খাতুন মৃত আজম শাহ’র স্ত্রী হিসেবে পেনশনসহ আনুষাঙ্গিক বেতন ভাতা উত্তোলন করে আসছেন। আজম শাহ’র মৃত্যুর পর থেকে সাহেদা খাতুন অদ্যাবধি প্রতারণার মাধ্যমে সরকারী টাকা আত্মসাত করে যাচ্ছেন। সাহেদা খাতুন ও খালেকের গর্ভে দুই পুত্র ও এক কন্যা কন্যা সন্তান রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। সরকারী টাকা আত্মসাতের বিষয়ে সাহেদা খাতুনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন অভিযোগকারী ইদ্রিছ আলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com