সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বাল্লা সীমান্তে অজ্ঞাত যুবকের লাশ নিয়ে ঠেলাঠেলী বিএসএফ বলছে বাংলাদেশী বিজিবি বলছে ভারতীয়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৩
  • ৮২৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের বাল্লা সীমান্তে অজ্ঞাত যুবকের লাশ নিয়ে বিএসফ ও বিজিবির মধ্যে ঠেলাঠেলী চলছে। বিএসএফ বলছে অজ্ঞাত ওই যুবকের বাড়ী বাংলাদেশে। বিএসএফ’র ধারনা নির্ভর এ কথা নাকচ করে দিয়ে বিজিবি বলছে এ লাশ কোন বাংলাদেশীর নয়। সীমান্ত সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকালে ভারতের ত্রিপুরা রাজ্যের বাছাইবাড়ী বিএসএফ ক্যাম্পের অদুরে বিশামনি আখড়ার নিকটে অজ্ঞাত যুবক (৩০) লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা প্রথমে পশ্চিম ত্রিপুরা রাজ্যের চম্পার হাওর থানা পুলিশকে খবর দেয়। সকাল ১১ টায় সে দেশের পুলিশ বাছাইবাড়ী ক্যাম্পের কমান্ডারকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্তের চেষ্টা করে। নানা স্থানে খবরা-খবর নিয়ে শেষ মেশ হতভাগ্য অজ্ঞাত ওই যুবকের লাশের ছবি বাল্লা বিজিবি ক্যাম্পে প্রেরণ করে এবং সেই যুবক বাংলাদেশের কিনা তা জানাতে অনুরোধ করে বিএসএফ। বাল্লা ক্যাম্পের সুবেদার আবু তাহের সেই ছবি চুনারুঘাট থানায় প্রেরণ করেছেন। সুবেদার বলেন, ছবির চেহারা দেখে মনে হয়েছে অজ্ঞাত ওই যুবককে ৪/৫ দিন আগে খুন করা হয়েছে এবং সে দেব বর্মা সম্প্রদায়ের। জানা মতে সীমান্তের কোন ব্যক্তি নিখোঁজও নন। সীমান্ত সূত্র আরো জানায়, মরদেহটিতে ইতোমধ্যেই পঁচন ধরেছে। বিজিবি ও বাংলাদেশী পুলিশের রিপোর্ট পাওয়ার পর লাশ সৎকারের ব্যবস্থা নিবে বিএসএফ। এদিকে এ রিপোর্ট লিখা পর্যন্ত চুনারুঘাট থানা পুলিশ ওই ছবির ব্যক্তির কোন পরিচয় উদঘাটন করতে পারেনি। এব্যাপারে চুনারুঘাট থানার ওসি শেখ কবিরুল ইসলাম জানান, আমরা লাশের ছবির পরিচয় জানার চেষ্টা করছি এটা কোন বাংলাদেশীর কিনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com