শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবীগণের উদ্যোগে এটর্নী মঈন চৌধুরীকে সংবর্ধনা

  • আপডেট টাইম রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭
  • ৬৮৯ বা পড়া হয়েছে

কংগ্রেশনাল প্রকোমেশনপ্রাপ্ত এক্সিডেন্ট কেইসেস ও ইমিগ্রেশন বিষয়ে অভিজ্ঞ যুক্তরাষ্ট্র সুপ্রীম কোর্টের এটর্নী এট ল’ এবং ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরীকে বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবীগণের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় ঢাকার রমনা চাইনিজ রেস্টুরেন্টে এক সংবর্ধনা সভা ও নৈশভোজের আয়োজন করা হয়। এডঃ মোহাম্মদ জহিরুল ইসলাম এর পরিচালনায় ও এডঃ মোঃ হোসেনের দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উক্ত অনুষ্ঠানে ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে বরণ ও সম্মাননা স্মারক প্রদান করেন আপিল বিভাগের মাননীয় বিচারপতি নিজামুল হক নাসিম, বিচারপতি আবু তারিক, বিচারপতি মোস্তফা জামান ইসলাম, বিচারপতি খিজির আহমদ চৌধুরী, এডঃ রকিবুল আলম বুদু, এডভোকেট মোঃ জহিরুল ইসলাম ও এডভোকেট মোঃ হোসেন। সংবর্ধনা অনুষ্ঠানে এটর্নী মঈন চৌধুরী বলেন, বাংলাদেশ একটি অপার সম্ভাবনার দেশ। এদেশের বিপুল জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করে আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। এ সময় তিনি দেশের সাধারণ মানুষ যাতে আইনী সহায়তা নির্বিঘেœ এবং কম খরচে পেতে পারেন সেজন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপস্থিত মাননীয় বিচারকগণ এবং আইনজীবীগণের প্রতি উদাত্ত আহ্বান জানান। এ সময় তিনি যুক্তরাষ্ট্র সুপ্রীম কোর্টের আইনি প্রক্রিয়ার বিভিন্ন দিক বিশদভাবে তুলনামূলক ব্যাখ্যা করেন। অনুষ্ঠানে উপস্থিত মাননীয় বিচারকমন্ডলী ও আইনজীবীগণ এটর্নী মঈন চৌধুরীর সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং যুক্তরাষ্ট্রে তার সাফল্যে গর্ববোধ করেন ও আন্তরিকতা পূর্ণ পরিবেশে নৈশভোজে অংশ নেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- বিচারপতি কে. এম. কামরুল কাদের, বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, বিচারপতি আমির হোসেন, বিচারপতি মোঃ বদরুজ্জামান, বিচারপতি জাফর আহমদ, বিচারপতি রাজাব আল জলিল, বিচারপতি মোঃ সাইফুর রহমান লিটন, সংসদ সদস্য এডভোকেট সানজিদা খাতুন, সাইবার ট্রাইবুনাল ডিস্ট্রিক্ট জার্জ সাইফুল ইসলাম, স্পেশাল জার্জ জালাল আহমদ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ ফিরোজ, ডেপুটি এটর্নী জেনারেল বিশ্বজিত রায়, ড. নাইম আহমদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এটর্নী মঈন চৌধুরী লাখাই উপজেলার কাটিহারা গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী প্রাক্তন পুলিশ কর্মকর্তা মরহুম আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ষষ্ঠ ছেলে। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com