শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

মন্ত্রিপরিষদ বিভাগের সভায় শায়েস্তাগঞ্জ উপজেলা অনুমোদন

  • আপডেট টাইম রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭
  • ৫৫৭ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী বহুল প্রত্যাশিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা বাংলাদেশের ৪৯২তম উপজেলা হতে যাচ্ছে। গত বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রশাসনিক পুনর্বিন্যাসের প্রস্তাব অনুমোদন করেছে ‘নতুন উপজেলা ও থানা সংক্রান্ত সচিব কমিটি’। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগে সচিব কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা উপস্থিত ছিলেন। শিগগিরই প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটিতে (নিকার) ওই প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বৈঠক শেষে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানান। এদিকে, এ খবরে শায়েস্তাগঞ্জের মানুষের মধ্যে খুশীর আমেজ বিরাজ করছে। শায়েস্তাগঞ্জবাসী তাদের প্রাণের দাবী মেনে শায়েস্তাগঞ্জকে উপজেলা হিসেবে উন্নীত করার পদক্ষেপ নেওয়ার জন্য শেখ হাসিনা তথা সরকারকে অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com