বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

চুনারুঘাটে সদ্য নির্মিত ৩টি ব্রীজ ধেবে ভয়ঙ্কর অবস্থা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭
  • ৫৮৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নে নির্মাণের প্রায় ১ মাসের আগেই আমু-নালুয়া চা-বাগান সড়কের বটের তলা এলাকায় প্রায় পঞ্চাশ লাখ টাকা ব্যয়ে ১ কি.মি রাস্তায় তিনটি ব্রীজ ধেবে গেছে ও ব্রীজের দু’পাশে ১ ফুট পরিমান গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ওই রাস্তায় যান চলাচলে দূর্ঘটনার আংশকা বিরাজ করছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, শাক দিয়ে মাছ ঢাকতে চুনারুঘাট উপজেলা প্রকৌশলী কর্তৃপক্ষ কর্তৃক আর.ই.আর.এম.পি প্রকল্পের মহিলা কর্মী দিয়ে ব্রীজের দু’পাশের গর্তে মাটি দিয়ে ভরাট করা হয়েছে। সাধারণত রাস্তা থেকে ব্রীজ উঁচুতে থাকে। কিন্তু একটি ব্রীজ রাস্তা থেকে প্রায় এক ফুট নীচে রয়েছে। স্থানীয় এলাকাবাসী জানান, অনিয়ম ও অতি নিম্নমানের কাজে ব্রীজ তৈরী করায় এমনটি হয়েছে।
আহম্মদাবাদ ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু বলেন, তিনি উক্ত কাজের অনিয়ম হওয়ার কথা উপজেলা প্রকৌশলীকে জানিয়েছেন। জানানোর পরও চুনারুঘাট উপজেলা প্রকৌশলী মোঃ রাশেদুল আলম ওই ব্রীজ নির্মাণে অনিয়ম থাকা সত্বেও রহস্যজনক কারণে কোন পদক্ষেপ নেননি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, আওয়ামীলীগের এক প্রভাবশালী নেতা ও প্রকৌশলী মো. রাশেদুল আলমকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে আতাত করে ওই কাজটি তরিঘরি করে সম্পন্ন করেন বাহুবলের ঠিকাদার আব্দুল কাদির। জানা যায়, নি¤œমানের রাস্তা ও ব্রীজের কাজ চলাকালীন সময়ে প্রতিবাদ করে স্থানীয় এলাকাবাসী কাজটি বন্ধ করে দেন। মানসম্মত কাজ করার আশ্বাস দিয়ে ঠিকাদার পুনরায় কাজ শুরু করেন। কিন্তু তিনি পরেও নিম্নমানের কাজ করায় বহাল থাকেন। এছাড়াও তিনি প্রকল্পে চাকুরী নেই উপসহকারী ডালিম কুমার দত্তকে কাজের তদারকী ও এম.বি লেখার দায়িত্ব দেন। যা সম্পূর্ণরূপে অনিয়ম। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থার দাবি জানান এলাকাবাসী। এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা প্রকৌশলী মো. রাশেদুল আলম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, অতি বৃষ্টির কারণে ব্রীজ তিনটি ধেবে গেছে। তিনি আরো বলেন ঠিকাদারের সাথে যোগাযোগ করা হয়েছে। তিনি এক সপ্তাহের মধ্যে ব্রীজদ্বয় সংস্কার করে দেবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com