বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

রাঙ্গের গাঁওয়ে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ৯ এপ্রিল, ২০১৭
  • ৬০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাঙ্গেরগাঁও গ্রামের আব্দুল মন্নাফ (৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার রাঙ্গেরগাঁও গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র জানায়, একটি গানের আসর থেকে শুক্রবার রাত ১২টার দিকে বাড়িতে ফিরেন আব্দুল মন্নাফ। পরে তিনি রাতের খাবার খেয়ে নিজের ঘরে ঘুমাতে যান। শনিবার সকালে পরিবারের লোকজন বাড়ির পাশে একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়না তদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com