শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

ফেনসিডিলসহ আটক ডাক্তার সোহাগের জামিন না-মঞ্জুর

  • আপডেট টাইম শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭
  • ৫৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ফেনসিডিলসহ আটক ডাক্তার সোহাগের জামিন না মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলেমান রহমানের আদালতে তার জামিন আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর করেন। জামিন শুনানীকালে ডাঃ সোহাগ আদালতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২২ মার্চ ভোরে হবিগঞ্জ শহরে নিষিদ্ধ ইয়াবা ও ফেন্সিডিলসহ ডাঃ সামসুদ্দোহা সোহাগ (৩৫) কে গ্রেফতার করে হবিগঞ্জ সদর থানা পুলিশ। ওই দিন সদর মডেল থানার এসআই মির্জা মাহমুদুল করিমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন হাসপাতাল সড়কের গ্রীণ লাইফ ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালায়। এ সময় ওই ক্লিনিকের ভেতরে মেডিসিন, মহিলা ও শিশু রোগ বিশেষজ্ঞ সনোলজিষ্ট ডাঃ সামসুদ্দোহা সোহাগের টেবিল থেকে ৮ বোতল ফেনসিডিল ও ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডাক্তার সোহাগ নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার লাউতলি ছমির মুন্সিহাট গ্রামের মৃত আবুল খায়ের মোঃ নোমানের পুত্র।
পুলিশ জানায়, ডাক্তার সামসুদ্দোহা সোহাগ দীর্ঘদিন ধরে হবিগঞ্জ শহরের চাদের হাসি হাসপাতালে ও গ্রীণ লাইফ ক্লিনিকে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, ক্লিনিকে কর্মরত থাকা অবস্থায় তিনি ইয়াবা সেবন করে রোগীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। এ নিয়ে সেবা নিতে আসা রোগীরা তার বিরুদ্ধে পুলিশের কাছে একাধিকবার অভিযোগও করেন। এরই প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে ডাক্তার সোহাগের কাছ থেকে উল্লেখিত মাদক উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com