বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল ফের বন্ধ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭
  • ৫২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ টানা বর্ষণের কারণে শ্রীমঙ্গল ও সাতগাঁও রেলস্টেশনের মাঝামাঝি ১৪১ নং সেতু দেবে যাওয়ায় সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এর আগে হবিগঞ্জের মাধবপুরে পিলার ভেঙে ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চার দিন বন্ধ ছিলো। গত তিন দিনের টানা বর্ষণে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর পাহাড় ধসে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ভারি বৃষ্টিতে পাহাড় ধসে গতকাল বুধবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর এলাকায় পাহাড় ধসে যাওয়ায় ট্রেন আটকা পড়ে। পরে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও স্টেশন সংলগ্ন এলাকায় একটি সেতু দেবে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বেলা আড়াই টায় শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও স্টেশন সংলগ্ন এলাকায় ১৪১ কি.মি. বিলাশ সেতুর খুঁটি কিছুটা দেবে গেলে আবারও সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার সাইফুল ইসলাম বলেন, শ্রীমঙ্গল ও সাতগাঁও রেলস্টেশনের মাঝামাঝি ১৪১ নং সেতু দেবে সারাদেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। সাতগাঁও রশিদপুরের মাঝামাঝি পাহাড়ি এলাকায় পাহাড় ধসের ফলে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গল, ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন ভানুগাছ স্টেশন ও আখাউড়াগামী ডেমু ট্রেন শমশেরনগর স্টেশনে আটকা পড়েছিল। বেলা ১১টার পর আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে সাতগাঁওয়ে আবার রেল সেতুর খুঁটি দেবে বেলা আড়াই টা থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com