বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫ শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে এমপি সৈয়দ ফয়সল ॥ কাউকে মিথ্যা মামলায় হয়রানি করা হবে না তবে কেউ অন্যায় করলে কঠোর হাতে দমন করা হবে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের প্রস্তুতি কাজ পরিদর্শন করেছেন পৌরসভার প্রশাসক দরিদ্রদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে আলহাজ্ব গোলাম আহমদ ফাউন্ডেশন আবারো আলোচনায় কিশোর গ্যাং শহরে বিভিন্ন অফিস এলাকায় উৎপাত শায়েস্তাগঞ্জে চাঁদাবাজির ঘটনায় মামলা ॥ দুই যুবক কারাগারে নবীগঞ্জে তালুকদার ফাউন্ডেশনের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক

মন্ত্রিসভায় চুক্তি অনুমোদন ভিসা ছাড়াই ব্রাজিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫১৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে কূটনৈতিক ও অফিশিয়াল সার্ভিস পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান। এই চুক্তি অনুযায়ী কূটনৈতিক ও ব্যবসায়ীরা ব্রাজিলে ভিসা ছাড়াই যেতে পারবেন। তাঁরা ৩০ দিন ব্রাজিলে থাকতে এবং ওই দেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে পারবেন। মন্ত্রিপরিষদসচিব বলেন, চুক্তিটি এ জন্য গুরুত্বপূর্ণ যে এর ফলে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক উন্নত হবে। তিনি জানান, বৈঠকে বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে স্বাক্ষরিত কূটনৈতিক ও অফিশিয়াল সার্ভিস পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি-সংক্রান্ত চুক্তি অনুসমর্থনের প্রস্তাবও অনুমোদন করেছে মন্ত্রিসভা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com