সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জে দুর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্টিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭
  • ৪৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দুর্নীতির মূল শিকড় উৎপাটনের দৃঢ় প্রত্যয় নিয়ে হবিগঞ্জে শুরু হয়েছে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৭। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসন, জেলা দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র উদ্যোগে নেয়া সপ্তাহ ব্যাপী যৌথ কর্মসূচির অংশ হিসেবে এদিন দুপুরে হবিগঞ্জ সার্কিট হাউজ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় ‘দুর্নীতি প্রতিরোধে করণীয় ও আত্মসচেতনতা সৃষ্টি’ শীর্ষক জেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা।
এতে সংশ্লিষ্ট প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সাবেক অধ্যক্ষ আব্দুজ জাহেরের সঞ্চালনা ও একই কমিটির সহ-সভাপতি ডাঃ জমির আলীর সভাপতিত্বে অরুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব মোঃ সফিউল আলম, বৃন্দাবন সরকারী কলেজের প্রিন্সিপাল ড. আব্দুল মালেক। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন হিমাংশু লাল রায়, জেলা তথ্য অফিসার মোঃ সালাহ উদ্দিন আহমেদ, কবি ও সাহিত্যিক তাহমিনা বেগম গিনি, সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ জাকির, জেলা কারাগারের সুপারিনটেনডেন্ট মোঃ গিয়াস উদ্দিন, হবিগঞ্জ পলিট্যাকনিক্যাল ইন্সস্টিটিউটের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, সোনালী ব্যাংক কর্মকর্তা সেলিম সিদ্দিকী, হবিগঞ্জ হাই স্কুলের শিক্ষক মৌলানা আনোয়ার আলী প্রমুখ। সভায় হবিগঞ্জে সরকারী-বেসরকারী সহ নানা প্রতিষ্ঠান থেকে দুর্নীতিরোধকল্পে করণীয় নিয়ে খোলামেলা মতামত প্রদান করে বক্তারা।
এদিকে সপ্তাহ ব্যাপী ওই কর্মসূচির আওতায় আজ মঙ্গলবার দুর্নীতি বিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং র‌্যালীসহ নানা কর্মসূচি পালন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com