সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হুরগাঁওয়ে বিদ্যুৎ উদ্বোধন অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ ৩ মাসের মধ্যে প্রতিটি ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিব

  • আপডেট টাইম শনিবার, ২৫ মার্চ, ২০১৭
  • ৫৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগ সরকার গরীবের সরকার। এ সরকার ক্ষমতায় এসে অবহেলিত এলাকায় স্কুল-কলেজ প্রতিষ্ঠা করে শিক্ষার উন্নয়ন তথা মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। সরকার এখন বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন ভাতাসহ সকল স্কুলে বিনামূল্যে বই বিতরণ করছে। জননেত্রী শেখ হাসিনা এ দেশের মানুষের কাছে দেওয়া ওয়াদা পূরণ করেছেন। ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ। আর অঙ্গীকারের অংশ হিসেবে আগামী ৩ মাসের মধ্যে হবিগঞ্জ সদর ও লাখাইয়ের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিব।
গতকাল শুক্রবার সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের হুরগাঁও ও রায়পুর গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির এসব কথা বলেন। তিনি বলেন, হুরগাঁও রায়পুর গ্রামে বিদ্যুৎ দিয়েছি। রাস্তা ও ব্রীজের কাজ চলছে। আরও যে যে অসম্পূর্ণ কাজ রয়েছে তা সল্প সময়ের মধ্যে শেষ করা হবে।
তিনি আরও বলেন, কৃষি, শিল্প ও কল কারখানার উন্নয়নের পাশাপাশি বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হয়ে দেশের মানুষ আজ নতুন করে স্বপ্ন দেখছে। রাজিউড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ এমরান মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ সোলাইমান মিয়া, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আঃ রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, বদরুল করিম দুলাল, রাজিউড়া ইউপি চেয়ারম্যান এনামুল হক শেখ কামাল, সদস্য ভিংরাজ মিয়া, বিশিষ্ট মুরুব্বি নিম্বর মিয়া, শেখ আব্দুল আওয়াল, মকসুদ মিয়া ও আব্বাস মিয়া প্রমুখ। এ সময় সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে ১ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১৩ কিলোমিটার বিদ্যুৎ সংযোগের মাধ্যমে ৭১০টি পরিবারে বিদ্যুতের আলো পৌঁছে গেলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com