বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বানিয়াচংয়ে মাদকসেবীকে মোবাইল কোর্টের কারাদণ্ড

  • আপডেট টাইম সোমবার, ২০ মার্চ, ২০১৭
  • ৫৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে এক মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন মোবাইল কোর্ট। দণ্ডপ্রাপ্ত সেকুল ইসলাম (৩০) উপজেলা সদরের ত্রিকর মহল্লা গ্রামের মৃত গিয়াস উদ্দিন মিয়ার পুত্র। শনিবার দিবাগত রাত ১টার দিকে সেকুল বড়বাজারে প্রকাশ্যে মদপান করে মাতলামী করার সময় বানিয়াচং থানার অপারেশন অফিসার এসআই ওমর ফারুক মোড়ল, এএসআই জালাল উদ্দিন, এএসআই হারুন অর রশিদসহ একদল পুলিশ তাকে গ্রেফতার করে। গতকাল রোববার অপরাহ্নে তাকে প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) নূর-এ আলম এর মোবাইল কোর্টে হাজির করা হলে দণ্ড দিয়ে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com