সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে এক ব্যক্তির বাড়িতে টাকা চুরির ঘটনা নিয়ে হামলা মেম্বার আজাদের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম সোমবার, ২০ মার্চ, ২০১৭
  • ৫১০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে একটি পক্ষকে হুমকীর অভিযোগে ইউপি মেম্বার আজাদ মিয়া নবীগঞ্জ থানায় মামলা হয়েছে। বিষু কর নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, গত রবিবার বিকালে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের নারান্দি গ্রামের বিষু রঞ্জন করের ঘরের ওয়ারড্রপের তালা ভেঙ্গে নগদ প্রায় দেড় লাখ টাকা চুরি হয়। ওই দিন তাদের বাড়ীতে বেশ কয়েকবার আসা যাওয়া করে একই গ্রামের মৃত তৌদ উল্লার স্ত্রী লালী বেগম। টাকা চুরির ঘটনায় লালী বেগমকে সন্দেহ করলে তার আত্মীয় আজাদ মিয়া মেম্বার ক্ষিপ্ত হয়ে উঠেন। এর জের ধরে গত শুক্রবার বিকেলে দেবপাড়া বাজারে বিষু করকে মারপিট ও হুমকী প্রদান করা হয়। স্থানীয় লোকজন বিষু করকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা করান। এ ঘটনায় গতকাল শনিবার বিষু কর বাদী হয়ে নারান্দি গ্রামের আজাদ মিয়া মেম্বারকে প্রধান আসামী করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com