সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

মাদকসেবী স্বামীকে পুলিশে দিয়েছে স্ত্রী

  • আপডেট টাইম শনিবার, ১৮ মার্চ, ২০১৭
  • ৫৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকায় ভালোবেসে বিয়ে করেও শান্তিতে ঘর বাঁধতে পারলো না ঢাকার মিরপুরের কন্যা শাহনাজ নাসরিন (৩৫)। মাদক ব্যবসায়ী স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে স্বামী ও তার সহযোগিকে পুলিশে দিয়েছে নাসরিন। পুলিশ এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও সেবনের সরঞ্জাম উদ্ধার করেছে।
এ রসালো ঘটনা ঘটেছে গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে। পুলিশ ও নাসরিন জানায়, ২০১৫ সালের ১ জানুয়ারি হবিগঞ্জ বাংলা লিংক কাষ্টমার কেয়ারে চাকুরী করার সুবাদে পরিচয় হয় হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকার বাসিন্দা মৃত আব্দুল গফুরের পুত্র কাদের সিদ্দিকী দানির (৩৫)। সেও একই কোম্পানীতে চাকুরী করতো। এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ওই বছরের ১৫ সেপ্টেম্বর তারা বিয়ে করে একে অপরকে। দানির বাসায় যাওয়ার পর তার আসল রূপ ধরা পড়ে। সে প্রায়ই মাদক সেবনের টাকার জন্য নাসরিনকে মারধর করতো। এ কারণে নাসরিন কোন সন্তান নেয়নি। গতকাল সকালে দানি ও বগলাবাজার এলাকার মানিক মিয়ার পুত্র মাদকসেবী শামীম (৩০) বাসায় দরজা বন্ধ করে মাদকসেবন করে। এতে নাসরিন প্রতিবাদ করলে দানি ক্ষিপ্ত হয়ে নাসরিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। স্থানীয় লোকজন নাসরিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি সদর থানায় অবগত করা হলে থানার এসআই দৌস মোহাম্মদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে দানি ও তার সহযোগি শামীমকে আটক করে থানায় নিয়ে আসে। নাসরিন ঢাকা মিরপুর ১০ নম্বর রোডের প্রকৌশলী আব্দুল মন্নানের কন্যা। তিনি জানান, দানি এর আগেও একটি বিয়ে করেছে। কিন্তু একই কারণে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এদিকে আটক দানি জানায়, তাকে টাকার জন্য নাসরিন চাপ সৃষ্টি করে। টাকা না দিলে তাকে সে মারধোর করে। যার কারণে সে নেশার পথ বেচে নয়। সে মাদক ব্যবসায়ী নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com