বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে বঙ্গবন্ধুর জন্ম দিবস পালন

  • আপডেট টাইম শনিবার, ১৮ মার্চ, ২০১৭
  • ৪৩৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ নানা কর্মসূচির মধ্যদিয়ে চুনারুঘাটে বঙ্গবন্ধুর ৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বের হয় আনন্দ র‌্যালী। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাহ উদ্দিন আহমদ। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার. কাজী সাফিয়া আক্তার, আওয়ামীলীগ সভাপতি আকবর হোসেন জিতু, অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জোনায়েদ. মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিন, সমাজ সেবা কর্মকর্তা বারিন্দ্র রায়, প্রধান শিক্ষক আব্দুল আউয়াল, মোতাহির চৌধুরী। এতে বিভিন্ন শিশু সংগঠনের কর্মকর্তারাব বক্তব্য রাখেন।
সকাল ১১টায় উপজেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধুর জীবনের উপর চিত্রাঙ্কন ও আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন মসজিদ মন্দিরে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।
এদিকে উপজেলার আহমদাবাদ ইউনিয়নে বঙ্গবন্ধুর জন্মদিবস পালন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com