শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

হবিগঞ্জে বিশ্ব ভোক্তা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
  • ৪১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বিশ্ব ভোক্তা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এমরান হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাবিনা আলম। সারা বিশ্বের ন্যায় হবিগঞ্জে ডিজিটাল ভোক্তাধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন হবিগঞ্জ প্রেসকাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা রফিক, সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুুবুল আলম, জেলা তথ্য অফিসার মোঃ সালাহ উদ্দিন, ডাক্তার নির্ঝর ভট্টাচার্য্য, হবিগঞ্জ মহিলা কলেজের প্রভাষক উৎপল সাহা, নজরুল একাডেমীর সভাপতি কবি তাহমিনা বেগম গিনী, ফুড ইন্সপেক্টর চন্দ্র সেন রায়, টেকনিক্যাল কলেজ অধ্যক্ষ হাবিবুর রহমান, জেলা কৃষি অধিদপ্তরের এডিডি এমএম ইলিয়াছ, ক্যাবের সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, দৈনিক আয়নার সম্পাদক রাশেদ আহমদ খান প্রমূখ। বক্তাগণ হবিগঞ্জে বাজার পরিদর্শকের পদ শূণ্য থাকায় মৌলভীবাজারের পরিদর্শক অতিরিক্ত দায়িত্বপালনে অবহেলায় সমালোচনা করেন। হবিগঞ্জ শহর ও উপজেলা গুলোতে হাসপাতাল ও ক্লিনিকে রোগীদের উপয্ক্তু চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণে গুরুত্বারোপ করা হয়। জন সচেতনতার মাধ্যমে ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠার দাবী জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com