সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

সরকার শিক্ষার উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ১৩ মার্চ, ২০১৭
  • ৬০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। প্রত্যেকটি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাশরুমসহ অত্যাধুনিক শিক্ষা পদ্ধতি চালু করেছে।
গতকাল রবিবার সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের শাহজালাল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ৬০ লাখ টাকা ব্যয়ে ব্যয়ে এই ভবন নির্মাণ করে। শাহজালাল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম বাচ্চু সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, লস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরো। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বজল কুমার দাশ।
এমপি আবু জাহির আরও বলেন, কারিগরী ও তথ্য প্রযুক্তির শিক্ষায় যারা যত বেশি শিতি তারা তত বেশি উন্নত। তিনি শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির শিক্ষায় আরো বেশি মনোনিবেশ করার আহবান জানান। এমপি আবু জাহির শাহজালাল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। মাদকদ্রব্যের কূফল সম্পর্কে আবু জাহির শিক্ষার্থীদের অবহিত করলে শিক্ষার্থীরা কখনো ধূমপান করবে না এবং মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় এমপি আবু জাহির শাহজালাল উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীতকরণের অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল হক, সাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা মকসুদ আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলী মুন্সি, সাবেক সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ফরিদ মিয়া, মোঃ শাহজাহান মেম্বার, মোঃ সাহেব আলী, আওলাদ মিয়া, দাতা সদস্য রনজিত কুমার পাল, কুতুব আলী, আলী আজগর, সিদ্দিক আলী, ছাদেক আলী মেম্বার, মুখলিছ মেম্বার, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাদিকুর রহমান তৈয়ব, ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম স্বপন, মেহারাজ মিয়া, মাওলানা জসিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com