শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

  • আপডেট টাইম বুধবার, ৮ মার্চ, ২০১৭
  • ৫৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপস্থিত নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের স্মৃতিচারণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর খান, উপ দপ্তর সম্পাদক এডভোকেট শাহ্ ফখরুজ্জামান, সদস্য এড. সুলতান মাহমুদ, জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবীর রেজা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পার্থ সারথি রায় প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি পালন করে। এদিকে এ উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আলমগীর চৌধুরী বলেন, ৭ মার্চের চেতনায় এবং বঙ্গবন্ধুর ডাকে ১৯৭১ সালে বাঙালি জাতি স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়ে। কিন্তু স্বাধীনতা বিরোধী চক্র তাদের পরাজয় মেনে নিতে না পেরে আবারো ষড়যন্ত্র শুরু করে। তিনি স্বাধীনতা ও উন্নয়ন বিরোধী চক্রের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com