বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

চুনারুঘাটে চোরাই গরুসহ চোর আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৬১১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে চোরাই গরুসহ এক চোরকে হাতেনাতে আটক করে থানায় সোপর্দ করেছেন আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু। আটক গরু চোর হচ্ছে-উপজেলার ঘনশ্যামপুর গ্রামের ইদু মিয়ার পুত্র তাহির মিয়া (২৫)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-গত মঙ্গলবার রাতে আহম্মদাবাদ ইউপি’র ছয়শ্রী গ্রামের সুজন সিংহের একটি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। এ ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত সনজু চৌধুরীকে অবহতি করলে তিনি গরু উদ্ধারে তৎপর হয়ে উঠেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার চন্ডিছড়া চা বাগান এলাকায় তিনি অভিযান চালিয়ে স্থানীয় জনতার সহযোগিতায় উপজেলার ঘনশ্যামপুর গ্রামের ইদু মিয়ার পুত্র তাহির মিয়া (২৫)কে চোরাই গরুসহ আটক করেন। পরে উদ্ধারকৃত গরুটি সুজন সিংহের হাতে তুলে দেয়া হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com