শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় আলমগীর চৌধুরী ॥ ভাষা আন্দোলনেই বাংলাদেশ স্বাধীনতার বীজবপন করে

  • আপডেট টাইম সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৬১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেছেন, ভাষার উপর আঘাত হেনে পাকিস্তানী বাহিনী চেয়েছিল বাঙালি জাতিকে ধাবিয়ে রাখবে। কিন্তু আমরা নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে ভাষার অধিকার ছিনিয়ে এনেছি। যার ধারাবাহিকতায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। পৃথিবীর কোন দেশেই ভাষার জন্য প্রাণ দিয়েছে এমন উদাহরণ নেই। এটা শুধু বাঙালিদেরই আছে।
তিনি গতকাল রবিবার সন্ধায় জেলা আওয়ামী লীগ আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ আফিল উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এডভোকেট হুমায়ুন কবীর সৈকত, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর খান, উপ প্রচার সম্পাদক এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর টিটু, সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবীর রেজা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, জেলা ছাত্রলীগ সভাপতি ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ শেবুল আহমেদ ও বৃন্দাবন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমএ আজিজ। সভার শুরুতে ভাষা আন্দোলনের শহীদ ও সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com