শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

পুলিশের সাড়াশি অভিযান ১২ ঘন্টায় আটক ১৯

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৬৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশ আবারো সাড়াশি অভিযান শুরু করেছে। গত বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত শহরের বিভিন্নস্থানে ও আশপাশের গ্রামে সাড়াশি অভিযান চালিয়ে পরোয়ানাভুক্তসহ সন্দেহজনক ১৯ আসামীকে আটক করেছে। আটকরা হল শহরের উমেদনগর গ্রামের সাইদুর রহমান (২০), মোতালিব (২২), আরব আলী (৪০), আনোয়ারপুর গ্রামে তাহির আলী (৫০), শায়েস্তানগর এলাকার মন্নর আলী (৩৮), কাওছার (১৮), কাওছার (২৫), শৈলজুড়া গ্রামের খেলু মিয়া (২৫), শ্যামলী এলাকার প্রতারক সুমন (২৫) সহ ১৯ জন। এদের মধ্যে যাচাই বাছাই শেষে ৯ জনকে ছেড়ে দেয়া হয়েছে। অপর ১০ জনকে আদালতে সোপর্দ করা হয়। এ ব্যাপারে ওসি ইয়াছিনুল হক জানান, চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com