রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাধবপুরে জামাতার হাতে শ্বশুর খুন ঘটনাস্থলে সিআইডি’র ক্রাইম সিন দল

  • আপডেট টাইম সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৯১ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে সিদ কেটে ঘরে প্রবেশ করে শ্বশুড়কে খুন ও একই পরিবারের ৪ জনকে আহত করার ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিলেট সিআইডি’র ক্রাইম সিন দল। সিআইডি ক্রাইম সিন দলের ইন্সপেক্টর আব্দুল হাদির নেতৃত্বে রোববার সকালে ৫ সদস্যের একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করেন।
সিআইডির ইন্সপেক্টর আব্দুল হাদি জানান, ঘটনাস্থল থেকে রক্তমাখা বিভিন্ন কাপড়, মাটিসহ অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকতাদির হোসেন পিপিএম জানান, নিহত কামাল মিয়ার পরিবারের সকল সদস্যরা গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধিন থাকায় রোববার বিকেল পর্যন্ত কেউ মামলা করতে আসেনি। তবে খুনের ঘটনায় জড়িত দুইজনকে সনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রতনপুর গ্রামে শুক্রবার দিবাগত গভীর রাতে জামাতা সাজু মিয়া ও তার সহযোগীরা কুপিয়ে শ্বশুর কামাল মিয়াকে খুন ও শ্বাশুরি, স্ত্রী, শ্যালিকা সহ ৪ জনকে আহত করে। এরপর থেকেই সাজু ও তার সহযোগীরা পলাতক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com