বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বাহুবলে মুক্তিযোদ্ধা রাজা মিয়ার উপর প্রতিপক্ষ যুবকের হামলা

  • আপডেট টাইম শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৮৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে প্রতিপক্ষ যুবকের হামলায় আহত হয়েছেন বীরমুক্তিযোদ্ধা রাজা মিয়া। তিনি উপজেলার নোয়াঐ গ্রামের বাসিন্দা। হামলাকারী যুবক হলেন, পুটিজুরি ইউনিয়নের শেওরাতুলী গ্রামের মৃত ছমই মিয়ার পুত্র মানিক মিয়া। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে পুটিজুরী বাজারে হামলার ঘটনাটি ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি বাহুবল-নবীগঞ্জ আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবুর একটি টিআর ফরম নিয়ে মুক্তিযোদ্ধার সাথে মানিক মিয়ার বিরোধ চলে আসছিল। গত দুদিন আগেও তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই জের ধরে শুক্রবার বিকালে উপজেলার পুটিজুরী বাজার পূবালী ব্যাংকের নিচে বীরমুক্তিযোদ্ধা রাজা মিয়াকে কৌশলে ডেকে নিয়ে মানিক মিয়া হামলা চালায়। তাৎক্ষণিক উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবরু মিয়া সহ বাজারের লোকজন রাজা মিয়াকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, একটি রাস্তা উদ্বোধনের বিষয় নিয়ে দুটি পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে শুনেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com